অসহায় গরিব কৃষকের ক্ষেত করলো এলাকার যুবক, মাথায় হাত কৃষকের

IMG-20210118-WA0061আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১৯ জানুয়ারী || অসহায় গরিব এক কৃষকের ক্ষেত করলো এলাকার এক যুবক। জানা যায়, বুথ প্রেসিডেন্টের ছেলে মধু দাস নামে এক যুবক এক অসহায় গরিব কৃষক রাজ কুমারের ১ কানি করোলা ক্ষেত ধ্বংস করে দিয়েছে। ঘটনা সিপাহিজলা জেলার মেলাঘর থানাধীন ইন্দ্রনগর ৯ নম্বর ওয়ার্ড এসি কলোনি এলাকায়। মেলাঘর গ্রামতলি এবং ইন্দ্রনগর এলাকায পাতা সবজির জন্য বিখ্যাত। এই এলাকা থেকে যদি বিশালগড় বিশ্রামগঞ্জ এবং চরিলাম বাজারে সবজি না আসে তাহলে বাজারে সবজির টান পড়ে যায় এমনটাই জানিয়েছেন গ্রামের লোকজন। ইন্দ্রনগর এলাকায় এলাকার গরিব কৃষক রাজকুমার তার নিজস্ব জমিতে ৪০ হাজার টাকা খরচ করে করোলা খেত করেছেন বলে জানিয়েছেন। সবেমাত্র গাছগুলো ফুল দিতে শুরু করেছে এর মধ্যেই সব শেষ। জানা যায়, এলাকার বুথ প্রেসিডেন্টের ছেলের সাথে সম্প্রতি সামান্য একটু বিষয় নিয়েই কথা কাটাকাটি হয়। এর জের ধরেই গভীর রাতে এলাকার রাজকুমার এর সমস্ত করোলা গাছের শিখর গুড়ি দিয়ে কেটে দেয় বলে অভিযোগ। এ নিয়ে গোটা ইন্দ্রনগর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*