আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ মার্চ || রাজ্য যুব কংগ্রেসের মুকুটে নতুন সম্মান। সোমবার অখিল ভারতীয় যুব কংগ্রেসের উদ্যোগে সর্বভারতীয় স্তরে একটি কর্মসূচি আয়োজন করা হয়। উক্ত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি শ্রীনিবাস বি ভি সহ অখিল ভারতীয় কংগ্রেস নেতৃত্ব। এই সভাই ৩৫টি রাজ্য ও কেন্দ্র শাসিত যুব কংগ্রেস কমিটির সদ্য প্রাক্তন সভাপতিদের মধ্যে ৮ জন শ্রেষ্ঠ সভাপতিদের সম্মানিত করা হয়। এর মধ্যে উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে দুই জন পুরস্কৃত হয়। এরমধ্যে রাজ্যের প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চক্রবর্তী একজন। এই সম্মান পেয়ে সুশান্ত চক্রবর্তী সর্বভারতীয় যুব কংগ্রেস কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উনাকে এই সম্মান তুলে দেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সঙ্গে ছিলেন যুব কংগ্রেস সভাপতি শ্রীনিবাস বি ভি। এই সম্মান পাওয়ার পর রাজ্যে যুব কংগ্রেসে মধ্যে ব্যাপক আশা ও উদ্দীপনা সঞ্জয় হবে তা বলাই বাহুল্য।
