বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৫ জুলাই || তাকমাছড়া এডিসি ভিলেজে রেগার কাজে বাঁধাদানের অভিযোগ উঠে আসলো। ঘটনার বিবরণে জানা যায়, শান্তির বাজার মহকুমার অন্তর্গত তাকমাছড়া এডিসি ভিলেজের থায়ারাই রিয়াং পাড়ায় সোমবার থেকে রেগার কাজ শুরু করা হয়েছে। তিপ্রা মথা দলের উদ্যোগে সকল রেগার শ্রমিকদের নিয়ে কাজ শুরু করা হয়েছে বলে জানা যায়। এরইমধ্যে শাসক দলের দুইজন ব্যক্তি এসে কাজে বাঁধাদেয় বলে অভিযোগ। অভিযোগের তীর এলাকার শাসকদলের নেতৃত্ব মম্ভু মগ ও কৃষ্ণ দেবর্বমার দিকে। এই নিয়ে তিপ্রা মথা দলের নেতৃত্বরা জানান, উনারা চাইছে কোনোপ্রকার ভেদাভেদ ছাড়া সকলে মিলে একত্রিতভাবে কাজ করতে। কিন্তু কাজ শুরুর করার খবর পেয়ে মম্ভু মগ কাজের জায়গায় উপস্থিত হয়ে শ্রমিকদের জানান, এই কাজ করলে শ্রমিকরা মজুরী পাবেননা, এমনটাই অভিযোগ। মম্ভু মগ এও জানান, রেগার মজুরী ব্লক থেকে দেওয়া হয়। অপরদিকে ব্লক পরিচালনা করছে রাজ্য সরকার। রাজ্য সরকার রেগার মজুরি প্রদান করে থাকে। তাই তিপ্রা মথা দলের লোকজনের দ্বারা রেগার কাজ করা হলে শ্রমিকরা মজুরি পাবেন না এমনটাই অভিযোগ। এই কথা শুনার পরে কাজে থাকা ৪০ থেকে ৪৫ জন শ্রমিক হতাশাগ্রস্থ হয়ে পরে। এরমধ্যে কিছু সংখ্যক শ্রমিক কাজ থেকে ঘরে চলে যায়। অপরকয়েকজন জি আর এস আসার অপেক্ষায় বসে রয়েছিল বলে জানা যায়।
