আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ আগষ্ট || সারা দেশের সাথে রাজ্যের বিভিন্ন প্রান্তে কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী এবং কর্পোরেট স্বার্থ নীতির বিরুদ্ধে, তিনটি কালো কৃষি আইন বাতিল, বিদ্যুৎ বিল বাতিল, নতুন শ্রম কোড বাতিল সহ বিভিন্ন দাবিতে ভারত বাঁচাও দিবস পালন করে AIKS-GMP-NFIW-AITUC-AIYF-AISF সহ বামপন্থী গণসংগঠনগুলি। এদিনের কেন্দ্রীয় কর্মসূচি পালন হয় আগরতলায়। উপস্থিত ছিলেন AIKS রাজ্য আহ্বায়ক রাসবিহারী ঘোষ, রমেন্দ্র দত্ত গুপ্ত, বিভাস ভট্টাচাৰ্য, IDPD রাজ্য সম্পাদক ডাঃযুধিস্থির দাস, GMP নেতা সত্যজিৎ রিয়াং, মনোরঞ্জন ত্রিপুরা NFIW নেত্রী তুলসী দাস কপালি, AITUC নেতা সুব্রত দেবনাথ, তপন নন্দী সহ বিভিন্ন বামপন্থী গণসংগঠনগুলির নেতৃত্বরা। কর্মসূচিতে বক্তব্য রাখেন AIKS রাজ্য আহ্বায়ক রাসবিহারী ঘোষ, অঘরে দেব্বর্মা, AIKS রাজ্য সম্পাদক পবিত্র করে সহ অন্যান্যরা। প্রবল প্রাকৃতিক দূর্যোগের মধ্যে শত শত মানুষ লাল ঝান্ডা হাতে সোমবার এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
