অসাবধানতাবশত রেললাইন পারাপারের সময় রেলে কাটা পড়ে দুই যুবক

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ আগষ্ট || অসাবধানতা অবস্থায় রেললাইন পারাপারের সময় রেলে কাটা পড়ে দুই যুবক। ঘটনা মঙ্গলবার সকালে বিশ্রামগঞ্জ রেল স্টেশনের কাছাকাছি। জানা গেছে, এদিন সকালে আগরতলা থেকে সাব্রুমগামী ডেমু প্যাসেঞ্জার রেলটি সাবরুম যাওয়ার পথে বিশ্রামগঞ্জ রেলস্টেশনের কাছাকাছি দুই যুবক রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হয়। এই অজ্ঞাত পরিচয় ২ যুবকের মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় এলাকাবাসীরা বিশ্রামগঞ্জ থানায় খবর পাঠায়। খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। স্থানীয় এলাকাবাসীর ধারণা অসাবধানতাবশত রেললাইন পারাপারের সময় এই দূর্ঘটনা ঘটে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*