ঝুঁকিপূর্ন অবস্থায় শান্তিরবাজার মহকুমায় তিনটি জলের ট্যাঙ্ক, আতংক জনমনে

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১০ আগষ্ট || লোকজনের পানীয় জলের সুবিধার্থে রাজ্য সরকারের অর্থ বরাদ্ব করে তৈরি কারআ হয়েছিলো জলের ট্যাঙ্ক। প্রচুর অর্থব্যায় করে এই ট্যাঙ্কগুলি নির্মান কারা হলেও এই সকল ট্যাঙ্ক থেকে জলের পরিষেবা পায়নি লোকজনেরা। বর্তমানে শান্তির বাজার মহকুমায় ভগ্নদশায় তিনটি জলের ট্যাঙ্ক রয়েছে। বাইখোড়ার চড়কবাই গ্রামপঞ্চায়েত সংলগ্ন, শান্তিরবাজার থানা সংলগ্ন ও কাঞ্চননগর পঞ্চায়েত সংলগ্ন জলের ট্যাঙ্কগুলি রয়েছে। জানা যায়, কাঞ্চন নগর পঞ্চায়েত সংলগ্ন যে জলের ট্যাঙ্কটি রয়েছে এই ট্যাঙ্ক নির্মানের পর থেকে কোনো এক অঞ্জাত কারনে এই ট্যঙ্কটি চালু করা হয়নি। এলাকাবসীর অভিযোগ, ট্যাঙ্ক নির্মানকারী ঠিকেদারের কারনে এই ট্যাঙ্ক এর জলের পরিষেবা পায়নি লোকজনেরা। বর্তমানে এই ট্যাঙ্কগুলি ভগ্নদশায় খসে খসে পরছে। ট্যাঙ্ক এর পাশদিয়ে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে লোকজন ও যানবাহন চলাচল করছে। যেকোনো সময় দেখাদিতে পারে বড়সড় দূর্ঘটনা। এলাকাবাসীরা চাইছে দ্রুততার সহিত ট্যাঙ্কগুলি সারাই করা হোক। যাতে করে এই ট্যাঙ্ক থেকে সকলে জলের পরিষেবা পায়। এই ট্যাঙ্ক এর ব্যপারে DWS দপ্তরের নিকট জানতে গেলে দপ্তরে এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার অনুপ চক্রবর্তীর খোঁজ পাওয়া যায়নি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*