প্লেন্টে মোটর বিকল হয়ে পড়ায় দীর্ঘ ১০ দিন যাবৎ পানীয় জলের সমস্যায় ভূগছে এলাকাবাসী

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১০ আগষ্ট || শান্তির বাজার পৌর পরিষদ এলাকায় দীর্ঘ ১০ দিন যাবৎ পানীয় জলের সমস্যায় ভূগছে এলাকাবাসী। জানা যায়, শান্তিরবাজার পৌর এলাকায় বসবাসকারী লোকজনদের জন্য পানীয় জলের যে প্লান্ট রয়েছে তা বিগত ১০ দিন যাবৎ বিকল হয়ে রয়েছে। প্লান্টে মোটরগুলি বিকল হয়ে যাওয়ায় জলের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে লোকজনেরা। জানা যায়, শান্তির বাজার পৌর এলাকার প্লান্টটি চালানোর জন্য কর্মী স্বল্পতা রয়েছে। প্লান্ট চালানোর জন্য কোনো প্রকার কর্মী নেই। যার ফলে প্রশিক্ষন ছারাই তিনজন হেল্পার দিয়ে প্লান্ট চালানো হচ্ছে। কর্মী স্বল্পতার জন্য বিগত দিনে এক ঘন্টার জন্য শান্তির বাজার পৌর এলাকায় জল দেওয়া হতো৷ এই এক ঘন্টার জলদিয়ে লোকজনদের কোনোপ্রকার দিন কাটাতে হচ্ছে। এরমধ্যে মোটর বিকল হয়ে যাওয়ায় দীর্ঘ ১০ দিন যাবৎ পানীয় জলের সমস্যায় ভূগছে লোকজনেরা। মোটর বিকল হয়ে যাওয়া ও ১০ দিন যাবৎ জলের পরিষেবা বন্ধ থাকার বিষয়ে সংবাদমাধ্যমের সামনে জানান প্লান্টের দায়িত্বে থাকা হেল্পার। জলের পরিষেবা সম্পর্কে DWS দপ্তরের মহকুমার আধীকারিক অনুপ চক্রবর্তীর নিকট জানতে চাইলে তিনি সংবাদমাধ্যমের সামনে কিছু বলতে নারাজ। জানা যায়, এই বিষয়ে DWS এর মহকুমার আধীকারিক অনুপ চক্রবর্তী ও পৌর পরিষদের সিও তথা শান্তির বাজার মহকুমা শাসক অর্ঘ্য সাহা এই বিষয়ে জেনেও নিরব দর্শকের ভূমিকা পালন করছে। এখন এলাকাবাসী চাইছে জলের পরিষেবা দ্রুততার সহিত চালু করতে দপ্তর যেন সঠিক পদক্ষেপ গ্রহন করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*