আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১১ আগষ্ট || স্বাস্থ্য ভালো যার, মন ভালো তার, সুস্বাস্থের কথা চিন্তা করেই এবং পরিবেশ সুস্থ রাখাও, ভালো থাকো, বাঁচার মতো বাঁচতে হলে, গড়তে হবে ধোঁয়া দূষণ মুক্ত পরিবেশ, বাঁচবে সমাজ ও দেশ। উক্ত স্লোগানকে সামনে রেখে মা ও বোনদের রান্না করার জন্য যে খরি বা লাকড়ির প্রয়োজন সেটা উপলব্দি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে এটাও দেখতে পায় লাকড়ির ধোঁয়া যে কি রকমে স্বাস্থ্যের হানির শিকার, তার হাত থেকে নিস্তার পাওয়ার জন্য মহিলাদের দূষণ মুক্ত করার জন্য উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাস সিলিন্ডার প্রদান করেছেন। তারই অঙ্গ হিসেবে দ্ধিতীয় পর্যায়ে সারা ভারতের আই সি ডি এস প্রকল্পের মাধ্যমে অঙ্গনওয়াড়ী কেন্দ্র গুলোতে গ্যাস সিলিনডার দুটো করে এবং সঙ্গে রেগুলেটর,পাইব ও রান্না করার জন্য চুল্লি প্রদান করানহয়। এই প্রকল্পটির ধারা অনুসরণ করেই মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিটের সময় বক্সনগর আই সি ডি এস প্রজেক্টরের মাধ্যমে ১১৮টি অঙ্গনওয়াড়ী কেন্দ্রের ওর্য়াকারদের হাতে রান্না করার জন্য গ্যাস সিলিন্ডারর ও তার সাজসরঞ্জাম তাদের হাতে তুলে প্রদান করেন, বক্সনগর ব্লক পঞ্চায়েত সমিতিও চেয়ারম্যান সঞ্জয় সরকার ও ভাইস চেয়ারম্যান এরশাদ মিয়া, সঙ্গে রয়েছে সমিতির সদস্য নজরুল ইসলাম। তাছাড়া এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সি ডি পি ও সুবীর ঘোষ এবং দপ্তরের অন্যান্য কর্মকর্তা গণবক্সনগর ব্লকে শিশু উন্নয়ন নিবিড় কেন্দ্র রয়েছে এক শত ঊনষাটটি তার মধ্যে প্রথম ধাপে একশত আঠারো টি সেণ্টারে গ্যাস সিলিনডার প্রদান করা হইয়াছে এবং বাদ বাকি সেণ্টার গুলোতে দ্ধিতীয় পর্যায়ে দেওয়া হবে বলে জানিয়েছেন সি ডি পি ও। সরকারের দেওয়া মূল্যবান জিনিসপত্র গুলি রক্ষনা বেক্ষনের দ্ধায়িত্য অঙ্গওয়াড়ী ওর্য়াকার এবং সহায়িকার। তাহলেই ধোঁয়া ও কালি মুক্ত পরিবেশ বিদ্যালয়ে থাকবে এবং শিশুদের কোনো রোগবালাই থাকবে না।
