বাম যুব সংগঠনের বিক্ষোভ কর্মসূচীতে উত্তাল সোনামুড়া

আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১১ আগষ্ট || রাজ্যে নির্বাচনের এখনো বাকি রয়েছে প্রায় ১৯ মাস। কিন্তু যতই দিন গনিয়ে আসছে ঠিক ততটাই নির্বাচনী পারদ যেন উর্ধমূখী হচ্ছে। রাজ্যে বিজেপি-আইপিএফটি জোট সরকারের প্রতি এক হ্রাশ ক্ষোভ উগ্রে দিয়ে মঙ্গলবার সোনামুড়ায় দেখা গেল বাম যুবাদের নব্য যৌবনের ঢেউ। এদিন সোনামুড়া মহাকুমার বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজার হাজর যুবারা কাঁধে কাঁধ মিলিয়ে শামিল হল আট দফা দাবির ভিত্তিতে বিক্ষোভ মিছিলে। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ‍্য সম্পাদক নবারুণ দেব উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, বিভাগীয় সভাপতি পীযূষ কান্তি দেবনাথ, রাজ্য কমিটির সদস্য বিল্লু আচার্য, মনির হোসেন এবং উপজাতি সংগঠনের রাজ‍্য নেতৃত্ব খোরাং ত্রিপুরা। এদিন বর্তমান রাজ্য সরকারের কড়া সমালোচনা করে নবারুণ দেব এবং পলাশ ভৌমিক তুলে ধরলেন জোট সরকারের কর্মবিমুখতা এবং বর্তমান অস্থির পরিস্থিতির কথা। তারা বলেন, রাজ্য সরকার পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিল বছরে যুবক যুবতীদের জন্য ৫০ হাজার চাকরির ব্যবস্থা করবেন, ছাত্র-ছাত্রীদের জন্য স্মার্টফোনের ব্যবস্থা, রেগার মজুরি বৃদ্ধি, ভাতা বৃদ্ধি এবং ১০,৩২৩ শিক্ষক-শিক্ষিকাদের স্থায়ী সমাধান করার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু বাস্তবে তাদের দেওয়া প্রতিটা প্রতিশ্রুতিই ছিল জুমলা। তবে এদিনের কর্মসূচিতে পুলিশ বাঁধা দান করলেও বাম যুবারা তা প্রত্যাখ্যান করে এগিয়ে যায়। যদিও এর পর দশজন যুব কর্মীকে তারা গ্রেফতার করে নিয়ে যায়। কিন্তু পরবর্তী সময়ে এদের ছেড়ে দিতে বাধ্য হয়। তবে এদিনের এই কর্মসূচি ও বাম যুবদের এই জনপ্লবন দেখে সোনামুড়াবাসীর মধ্যে যে এক ব্যাপক সাড়া ফেলবে তা আর বলার অপেক্ষা রাখে না।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*