আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ আগষ্ট || আগরতলা থেকে গোয়া শুরু হচ্ছে বিশেষ ট্রেন যাত্রা। যার নাম হচ্ছে “তীর্থ যাত্রী বিশেষ পর্যটক ট্রেন”। আগামী ৩০শে সেপ্টেম্বর, ২০২১ থেকে শুরু হচ্ছে এই যাত্রা। ১১ দিনের এই সফরে রাজ্যের পর্যটকদের জন্য এটি একটি বিশেষ অফার। বুধবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেডের আধিকারিক মাধব সাহা। তিনি জানান, গোয়ায় বিশেষ দর্শনীয় স্থানগুলি পর্যটকদের জন্য এই সফরে আকর্ষণে হবে। তিনি জানান, আগরতলা থেকে গোয়া যাওয়া আসা, হোটেলে থাকা খাওয়া, গোয়া গিয়ে ৩ দিন ৪ রাত বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন সব সব কিছু এই একটি টিকিটেই সম্পূর্ণ হয়ে যাবে৷
