নাবালিকা মেয়ের বিয়ে আটকে দিলো চাইল্ড লাইনের কর্মীরা

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১২ আগষ্ট || শান্তির বাজার মহকুমার বগাফা ক্ষেমানন্দ টিলা এলাকায় নাবালিকা মেয়ের বিয়ে আটকে দিলো চাইল্ড লাইন ও আরক্ষা দপ্তরের কর্মীরা। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার রাতে বিলোনিয়া চাইল্ড লাইনে খবর আসে বগাফা ক্ষেমানন্দ টিলা এলাকার বাসিন্দা হিরালাল দাসের ছেলে বিজয় দাস বিলোনিয়ার মাইছড়া এলাকা থেকে ১৪ বছরের এক নাবালিকা মেয়েকে বাড়ীতে এনে বিয়ে করতে যাচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে চাইল্ড লাইনের কর্মকর্তারা শান্তির বাজার আরক্ষা দপ্তরের কর্মীদের সঙ্গে নিয়ে রাত্রিবেলায় বিয়ে বাড়ীতে গিয়ে ঘটনার সত্যতা জাচাই করেন। উনারা সংবাদ মাধ্যমের সামনে জানান, বিয়ে বাড়ীতে গিয়ে নাবালিকার কোনো প্রকার খোঁজ পাননি। নাবালিকাকে খোঁজের বিষয়ে বাড়ীর লোকজন কোনো প্রকার সাহায্য করেননি বলে অভিযোগ। তবে নাবালিকা মেয়ের বিয়ের কথা চাইল্ড লাইনের সদস্যদের নিকট সত্যতা প্রকাশ করেন ছেলের বাবা হিরালাল দাস। উনারা চাইল্ড লাইনের নিকট উনার ছেলেকে নাবালিকা মেয়ের সঙ্গে বিবাহ দেবেন না বলে লিখিত দিয়েছেন। চাইল্ড লাইনের সদস্য ও আরক্ষা দপ্তরের কর্মীরা বাড়ীর সকলকে সচেতন করেন কেউ যদি আইন অমান্য করে তাহলে বাল্য বিবাহের আইনে দোষীদের শাস্তি প্রদান করা হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*