আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ আগষ্ট || ১১ই আগষ্ট শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস। বুধবার শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে রাজধানীর উজ্জয়ন্ত প্যালেস সংলগ্ন এলাকায় শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান করে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়।
পাশাপাশি এদিন বাম ছাত্র যুব সংগঠন সহ অল ইন্ডিয়া ডি এস ও ডি ওয়াই ও এবং এম এস এসের পক্ষ থেকে শহীদ ক্ষুদিরাম বসুর ১১৪তম শহীদ দিবস পালন করা হয় রাজধানীর ওরিয়েন্ট চৌমুনী এলাকায়।
