আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১৬ নভেম্বর || কথায় বলে এই পৃথিবীতে স্বামী এবং স্ত্রীর মত সুখ ও রস আর নাই, আবার তেমনি বিষও নাই। মানব সংসারজীবনে স্বামী ও স্ত্রী হচ্ছে একে অপরের পরিপূরক যাহাকে অর্ধাঙিনী বলে এই সমাজে আখ্যায়িত করা হইয়াছে। স্বামী রাত দিন অক্লান্ত পরিশ্রম করেও স্ত্রীর মন পায় না তা কিন্তু আবার সব সংসারের জন্য কথাটি প্রযোজ্য নয়। এমনি একটি হৃদয় বিধারক ঘটনার চিত্র পাঠকের নিকট তুলে ধরছি। সেটি হচ্ছে বক্সনগর আর ডি ব্লকের মানিক্যনগর নিবাসী কার্তিক দেবনাথ ওতার স্ত্রী রেস্মী দেবনাথের সংসারজীবনে বিষ পান করার কাহিনি। কার্ত্তিক এবং রেস্মী উভয়ের মধ্যে প্রথমে ভালবাসা হয়। তারপর সামাজিক ভাবে আলাপচারিতায় শুভ বিবাহ সুস্পন হয়। কিন্তু বিয়ের প্রথম কয়েক মাস ভালোই চলছিল। স্ত্রী রেশ্মির বিলাশ বহুল জীবন যাপনের জন্য কঠোর পরিশ্রম করেও চাহিদা মেটাতে পারেনা স্বামী। বিগত ২৬শে অক্টোবর রাতে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়া ও ঝামেলার কেন্দ্রবিন্দু হল রেশ্মির দেরনাথের চিকিৎসার জন্য এক লাখ টাকা স্বামীর নিকট দাবি করেন এবং পরদিন সকাল বার টার মধ্যে। যে কোনো মূল্যে টাকা দিতেই হবে। আর যদি টাকার ব্যবস্থা না করতে পার,তাহলে বিষ খেয়ে মরার জন্য বলেন। কার্ত্তিক দেবনাথ পেশায় একজন সব্জি বিক্রেতা। সে এত টাকা কোথায় পাবেন।এই চিন্তায় রাতের ঘুম কেড়ে নিয়েছে। জানা যায়, ২৭শে অক্টোবর সকালবেলায় বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন কার্ত্তিক দেবনাথ। বিষ পানের খবর পেয়ে তার ভাই এবং পাড়া প্রতিবেশীরা মিলে প্রথমে বক্সনগর হাসপাতালে ভর্তি করে। রোগীর অবস্থা বেগতি দেখে সঙ্গে সঙ্গে ডাক্তার বাবু হাপানিয়াস্থিত টি এম সি হাসপাতালে রেফার করে দেন। তিন-চার দিন হাসপাতালে চিকিৎসা করেও কার্ত্তিক দেবনাথের অবস্থার তেমন কনো উন্নতি হয়নি। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তার ভাই ও আত্মীয় পরিজনেরা মিলে কলকাতা আই এল এস হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। কিন্তু দীর্ঘ আঠারো দিন মৃত্যুর সহিত পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে এই পৃথিবী ছেড়ে চির দিনের জন্য চলে গেছে কার্ত্তিক। গত রবিবার সন্ধ্যায় কলকাতার আই এল এস হাসপাতালে মৃত্যু বরণ করে সে।কার্ত্তিকের মরদেহ মানিক্য নগর এলাকায় আসতেই শয়ে শয়ে লোক তাদের বাড়িতে জড়ো হন এবং মা বাবা ও আত্মীয় পরিজন কান্নায় ভেঙ্গে পড়েন। পাড়া প্রতিবেশী লোকের একটাই কথা এই রকম একটা ভাল ছেলের মৃত্যু হল শুধুমাত্র বৌয়ের জন্য। অশান্তি নির্যাতন আর আপমানের বিরহের আগুনে জ্বালায় শেষ পযর্ন্ত কার্ত্তিক দেবনাথের মৃত্যু হয়। তার মৃত্যুরতে গোটা বক্সনগরে শোকের ছায়া নেমে এসেছে।
