আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ ফেব্রুয়ারী || ফের রাজ্যে শিথিল করা হল করোনা নাইট কারফিউ। রাত ১০টার পরিবর্তে রাত ১১টা থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত করোনা নাইট কারফিউ জারি করা হয়েছে। বুধবার রাজ্য প্রশাসনের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, এই কারফিউ আগামী ১১ই ফেব্রুয়ারী থেকে আগামী ২০শে ফেব্রুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে।
পাশাপাশি এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫০ শতাংশ উপস্থিত নিয়ে জিম, সিনেমা হল, মাল্টিপ্লেক্স, বিনোদন পার্ক সহ হোটেল ও রেস্টুরেন্ট খোলা রাখা যাবে। তবে দোকানপাঠ, রেস্টুরেন্ট সহ সবকিছুই রাত ১০টার মধ্যে বন্ধ করতে হবে।
বিবাহের ক্ষেত্রে থাকছে না আর পূর্বের বিধিনিষেধ। বিয়ে বাড়িতে ১০০ জনের উপস্থিতর বিধি আপাতত উঠিয়ে দেওয়া হয়। তবে নাইট কারফিউ চলাকালীন সময়ে চলাফেরা করতে হলে বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া লোকেদের কাছে বিয়ের কার্ড থাকতে হবে প্রমান হিসেবে।
সরকারি – বেসরকারি অফিসে ১০০ শতাংশ কর্মচারি উপস্থিতি করা হয়েছে।
