এন এস এস’র প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনে এসে সেবার মানসিকতার আহবান বিধায়ক পিনাকীর

সাগর দেব, তেলিয়ামুড়া, ০৯ ফেব্রুয়ারী || কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে উদ্বোধন হলো বার্ষিক এন এস এস’র সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণ শিবির। এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে সপ্তাহব্যাপী এই বার্ষিক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী।
এই পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অঞ্জনা দেববর্মা, কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস দেবরায়, অত্র এলাকার প্রাক্তন শিক্ষক কানাই শীল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। স্থানীয় লোটাস কমিউনিটি হলে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করতে গিয়ে বিধায়ক পিনাকি দাস চৌধুরী এন এস এস স্বেচ্ছাসেবকদের প্রকৃত সেবার মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান রাখেন। তিনি বলেন, ছাত্রছাত্রীদের মধ্যে প্রকৃত অর্থে যদি সেবার মানসিকতা গড়ে তোলা যায় তাহলেই এনএসএস কার্যক্রমের সার্বিক সফলতা আসবে। তিনি নাতিদীর্ঘ আলোচনায় এনএসএস গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত সহ কল্যাণপুরের বিভিন্ন এলাকায় যে সমাজসেবামূলক কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছে সেই বিষয়গুলো তুলে ধরেন। তিনি বলেন, শুধুমাত্র সাত দিনের জন্যই এই নিজেদের কাজকর্মকে আবদ্ধ না রেখে সমাজের বৃহত্তর স্বার্থে সারা বছর সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকার জন্য। পাশাপাশি তিনি এটাও বলেন ছাত্র-ছাত্রীদের পড়াশোনা করা হল মূল কাজ, এরপরেও পড়াশোনার পাশাপাশি সামাজিক কর্মসূচিকে অগ্রাধিকার দিতে হবে। এদিনের এই উদ্বোধনী পর্বে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন যা উপস্থিত সকলকে দারুণভাবে রোমাঞ্চিত করে। অনুষ্ঠানের শুরুতেই ভারত বিখ্যাত গায়িকা লতা মঙ্গেশকরের প্রয়াণে নীরবতা পালন করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*