দুই নেশা কারবারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিলো এলাকাবাসী

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৩ আগস্ট || সাঁচীরাম বাড়ি এডিসি ভিলেজে দুইজন নেশা কারবারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিলো এলাকাবাসী। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার শান্তির বাজার মহকুমার অন্তর্গত সাঁচীরাম বাড়ী এডিসি ভিলেজে দুই জন নেশাকারবারীকে নেশাসামগ্রী সহ আটক করে এলাকাবাসী। সাঁচীরাম বাড়ী এলাকায় নেশাকারবারীদের রমরমা ব্যাবসা। এলাকার সচেতন লোকজন প্রতিনিয়ত নেশাকারাবীদের আটক করে পুলিশের হাতে তুলে দিচ্ছে। এলাকাবাসীরা নেশাকারবারীদের আটক করতে চাইলেও পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করছে। এলাকাবাসীরা নেশাকারবারীদের আটক করে পুলিশের হাতে তুলে দিলে কিছু সময়ের মধ্যে বাইখোড়া থানার পুলিশ কিছু অর্থের বিনিময়ে নেশাকারবারীদের ছেরে দিচ্ছে বলে অভিযোগ। বাইখোড়া থানার পুলিশ কর্তাবাবুদের একটি মাত্র দায়িত্ব। সেটি হলো ভেইকেলস চেকিং। সকালে সূর্য উদয় হতে বিকেলে সূর্য অস্ত পর্যন্ত একটাই কাজ যানবাহন চেকিং করে মোটা অঙ্কের অর্থ আদায়করা। যার মধ্যে সকল অর্থ সঠিকভাবে সরকারী কোষাগারে জমা পরছে না। অধিকাংশ অর্থ নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা হচ্ছে বলেও অভিযোগ। বাইখোড়া থানায় নেশাবিরোধী অভিযান নেই বললেই চলে। সুত্রের খবর অনুযায়ী সকল নেশাকারবাীদের সঙ্গে মাসিক চুক্তি বাইখোড়া থানার পুলিশ কর্তাবাবুদের। এই নিয়ে শুভবুদ্ধী মহল পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করছে। সাঁচীরাম বাড়ীর এলাকাবাসী চাইছে নেশাবিরোধী অভিযানে পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহন করুক। কিন্তু পুলিশ প্রতিনিয়ত নিরব দর্শকের ভূমিকা পালন করছে। বুধবার দুইজন নেশা কারবারীদের আটক করা হয়েছে। এর মধ্যে এক জন স্বাস্থ্য কর্মী রয়েছে। এই নেশাকারাবীদের আটক করার বিষয় নিয়ে বাইখোড়া থানার পুলিশের কাছে জানতে চাইলে পুলিশ এই ব্যাপারে কিছু বলতে নারাজ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*