বিশুদ্ধ পানীয় জলের সমস্যায় ভূগছে দক্ষিন তাকমা তৈপারচুং পাড়া এস বি স্কুলের ছাত্র ছাত্রীরা

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৮ সেপ্টেম্বর || শান্তিরবাজার মহকুমার অন্তর্গত দক্ষিণ তাকমা তৈপারচুং পাড়া এস বি স্কুলে দীর্ঘ কয়েকমাস যাবৎ বিশুদ্ধ পানীয় জলের সমস্যায় ভূগছে ছাত্র ছাত্রীরা। বিদ্যালয়ে সঠিকভাবে পানীয় জলের ব্যবস্থা না থাকায় প্রতিদিন মিড ডে মিলের খাবার সঠিকভাবে খেতে পায় না ছাত্র ছাত্রীরা। এই অভিযোগের সত্যতা সম্পর্কে বিদ্যালয়ের শিক্ষক সংবাদমাধ্যমের সামনে জানান বিদ্যালয়ে পানীয় জলের সল্পতা থাকার ফলে মিড ডে মিল রান্না করতে বিশেষ অসুবিধার সন্মুখিন হতে হয়। রান্নার কাজে নিযুক্ত লোকজনেরা মাঝে মধ্যে দুরদুরান্ত থেকে জল নিয়ে আসে। কিন্তু এই জলগুলো ঘোলা থাকে বলে জানান বিদ্যালয়ের শিক্ষক। তাই রান্নার কাজে নিযুক্ত লোকজনেরা বিদ্যালয়ে আসলেও জলের জন্য বসে থাকতে হয়। বিদ্যালয়ের শিক্ষক জানান, মাঝে মধ্যে ছাত্র ছাত্রীদের মিড ডে মিলের পরিবর্তে বাজার থেকে টিফিন এনে দিতে হয়। এই ব্যাপারে বিদ্যালয়ের শিক্ষক এস এম সি কমিটির চেয়ারম্যান, পঞ্চায়েত ও ব্লক কতৃপক্ষকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। জানা যায়, বর্তমানে বগাফা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ধৃতি শেখর রায় এই বিষয়ে জেনেও নিরব দর্শকের ভূমিকা পালন করছে। বিগত দিনে এই ব্লকের দায়িত্বে থাকা বিডিও রূপন দাস সর্বদা লোকজনের অসুবিধার কথা শুনলে ঝাপিয়ে পরতো। বর্তমান বিডিও সঠিকভাবে নিজ দায়িত্ব পালন করছে না বলে অভিযোগ। ব্লকের মাধ্যেমে পঞ্চায়েতকে দিয়ে এই বিদ্যালয়ে একটি সাবমার্সিবেল বসালে জলের সমস্যা সমাধান হবে বলে জানান বিদ্যালয় কতৃপক্ষ। এখন দেখার বিষয় বিদ্যালয়ে জলের সমস্যা সমাধানে কি প্রকার পদক্ষেপ গ্রহণ করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*