বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৮ সেপ্টেম্বর || প্রধানমন্ত্রী মৎস্যসম্পদ যোজনায় বগাফা মৎস দপ্তরের উদ্দ্যোগে বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচীগুলির মধ্যে বেনিফিশারী নির্ধারন করে মাছের রেনু দেওয়া হচ্ছে। অপরদিকে মাছের যোগান সঠিকভাবে বজায় রাখতে বৃহস্পতিবার বগাফা মৎস্য দপ্তরের উদ্দ্যোগে কলসী এডিসি ভিলেজে কলসী ব্যারেজের জলাশয়ে মাছের পোনা ছারা হয়। এই মাছের পোনা ছারার ক্ষেত্রে ব্যাপক দূর্নিতি হয়েছে বলে অভিযোগ এলকাবাসীর। জানা যায়, এই জলাশয়ে ৮৬,৭৪০টি মাছের পোনা ছারার কথা থাকলেও সঠিক পরিমাপের মাছের পোনা ছারা হয়নি। বগাফা মৎস্য দপ্তরের আধিকারিক ওয়াটসন রিয়াং মাছের পোনার জন্য উনার কাছের লোককে টেন্ডার পাইয়ে দিয়েছে বলে অভিযোগ। এর মাধ্যমে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় বিভিন্ন বেনিফিসারীকে সঠিকভাবে মাছের পোনো দেওয়া হচ্ছেনা বলে অভিযোগ। অপরদিকে যে সকল মাছের পোনা দেওয়া হচ্ছে সেই সকল মাছের পোনার গুনগত মান খুবই নগন্য বলে অভিযোগ। আজকের দিনে ঘটাকরে লোক দেখিয়ে মাছের পোনা জলাশয়ে ছারা হলেও সঠিক মাপের মাছের পোনা ছারা হয়নি বলে অভিযোগ উঠে আসছে।
