বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৯ সেপ্টেম্বর || বর্তমান সময়ে বিজ্ঞান উন্নত হবার ফলে কৃষকদের কৃষিকাজে উন্নয়নে বজ্ঞানীরা ইউরিয়া সারের বিকল্প ঔষধ তৈরি করেছে। এই ঔষধ হলো নেনো ইউরিয়া। এই ঔষধ বাজারে নতুন আসার পর বগাফা কৃষি দপ্তরের তত্বাবধায়ক সুজিত কুমার দাসের উদ্দ্যোগে কৃষকদের নিয়ে নেনো ইউরিয়া সম্পর্কে কিছু তথ্য তুলে ধরা হয়। এই ঔষধ কিভাবে জমিতে প্রয়োগ করাহবে তা নিয়ে বিস্তারিতভাবে কৃষকদের সামনে তথ্য তুলে ধরা হয়। আলোচনা শেষে এলাকার ধান চাষী, ফুল চাষী ও সব্জী চাষীদের বাছাই করে ১০ জনের মধ্যে কৃষিদপ্তরের উদ্দ্যোগে নেনো ইউরিয়া বিতরণ করা হয়। পরবর্তী সময় কৃষকদের মাঠে গিয়ে এই ঔষধ পরিক্ষামূলকভাবে প্রয়োগ
করা হয়। কৃষি দপ্তরের তত্বাবধায়ক সুজিত কুমার দাস জানান নেনো ইউরিয়া বাজারজাত হবার পর বেতাগা এলাকায় বৃহস্পতিবার প্রথমবারেরমতো কৃষকদের জমিতে পরিক্ষামূলক প্রয়োগ করা হচ্ছে। যেসকল কৃষকদের জমিতে এই ঔষধ প্রয়োগ করা হচ্ছে তাদের জমির প্রতি সর্বদা নজর রাখবেন কৃষি দপ্তর। কৃষি দপ্তরের আধিকারিকরা আশাবাদী এই ঔষধ প্রয়োগে ভালো ফলাফল অর্জন করবে কৃষকরা। এই সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগাফা কৃষিদপ্তরের তত্বাবধায়ক সুজিত কুমার দাস, বগাফা কৃষি দপ্তরের সেক্টর অফিসার শুভেন্দু মজুমদার, বাইখোড়া কৃষি দপ্তরের সেক্টর অফিসার দীপক দাস, পূর্ব চড়কবাই গ্রাম পঞ্চায়েত প্রধান গনরাজ পাল সহ অন্যান্যরা। কৃষি দপ্তর কতৃক আয়োজিত এই আলোচনা সভায় উপস্থিত কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
