আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর || সকল জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যসভার উপ-নির্বাচনে ত্রিপুরা থেকে বিজেপি দলের মনোনীত প্রার্থী হচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শুক্রবার এক বিবৃতিতে দিল্লীর কেন্দ্রীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় বিজেপি এই ঘোষণা করেন। এই ঘোষণার পরই খুশির বাতাবরণ রাজ্য বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে।
