‘শিক্ষা বাঁচাও, ত্রিপুরা বাঁচাও, সংবিধান বাঁচাও’ শ্লোগানকে সামনে ছাত্র ফেডারেশনের অষ্টম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর || ‘শিক্ষা বাঁচাও, ত্রিপুরা বাঁচাও, সংবিধান বাঁচাও’ এই শ্লোগানকে সামনে রেখে আগরতলায় সারা ভারত ছাত্র ফেডারেশনের অষ্টম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় কৃষ্ণনগর ঠাকুর পল্লী রোডস্থিত প্রশান্ত কপালি নগর, তরণী বণিক মঞ্চে (জুনু দাস ভবন সভাগৃহে)। সদর, বিশালগড়, কমলপুর, কুমারঘাট, শান্তিরবাজার, ধর্মনগর, উদয়পুর, সোনামুড়া, বিলোনিয়া থেকে ৪৫ জন প্রতিনিধিরা সম্মেলনে যোগ দেন। এদিন কৃষ্ণনগর ঠাকুরপল্লি রোডস্থিত জুনু দাস ভবনে সকাল ১১টা ৩০ মিনিটে সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সম্মেলনের সূচনা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন AISF জাতীয় সভাপতি শুভম ব্যানার্জি। তারপর উদয় মগ-কে সভাপতি করে সম্মেলনের কার্যকম শুরু হয়। এরপর উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। উদ্বোধক সিপিআই রাজ্য সম্পাদক ডাঃ যুধিষ্ঠির দাস ভাষণ রাখেন। শোক প্রস্তাব পেশ করেন সায়ন পাল। তারপর রাজ্য আহ্বায়ক শুভদীপ মজুমদার রাজনৈতিক ও সাংগঠনিক রিপোর্ট পেশ করেন। রিপোর্টের উপর প্রতিনিধিরা বিস্তারিত আলোচনা করেন। সম্মেলনে ভাষণ রাখেন প্রাক্তন AIYF রাজ্য সম্পাদক মিলন বৈদ্য, AIYF রাজ্য সম্পাদক বিক্রমজিৎ সেনগুপ্ত, AISF প্রথম রাজ্য পরিষদের সদস্য বিভাষ ভট্টাচার্য এবং AIYF রাজ্য সভাপতি অজিত দাস। তারপর সম্মেলনের প্রধান অতিথি AISF জাতীয় সভাপতি শুভম ব্যানার্জি প্রতিনিধিদের সামনে সংগঠনের ইতিহাস, আগামীদিনে কর্মসূচি এবং কী করণীয় তার সম্ভন্ধে বিস্তারিত আলোচনা করেন। তারপর ১৭ জনের নবনির্বাচিত রাজ্য পরিষদ ও ৭ জনের সম্পাদকমণ্ডলী সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। উদয় মগকে রাজ্য সভাপতি ও শুভদীপ মজুমদারকে রাজ্য সম্পাদক নির্বাচিত করা হয়। তার সাথে শতাব্দী রাজকুমারীকে রাজ্য সহ-সভানেত্রী, সায়ন পাল ও সুশান্ত দাসকে সহ-সম্পাদক এবং প্রশনজিৎ নমঃশুদ্রকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।
বিকেলে AISF সর্বভারতীয় সভাপতি শুভম ব্যানার্জি ও নবনির্বাচিত রাজ্য নেতৃত্বরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে সম্মেলনের সিদ্ধান্ত সাংবাদিকদের বলেন। শুভম ব্যানার্জি বলেন, আগামীতে ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা করার দাবিতে এবং সরকারের ছাত্র বিরোধী নীতির বিরুদ্ধে AISF ব্যাপক আন্দোলন গড়ে তুলবে।
উল্লেখ্য, আগামী ডিসেম্বর মাসে বিহারের বেগুসরাই জেলায় AISF-এর সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*