বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১০ সেপ্টেম্বর || রাজ্যে প্রতিনিয়ত চুরির সংখ্যা দিনের পর দিন বেড়ে চলছে। এই চুরি থেকে রক্ষা পাচ্ছেনা দেবদেবীরাও। এরইমধ্যে শান্তিরবাজার মহকুমার গার্ধাং বাজারে কালী মন্দিরে চুরি সংগঠীত করলো নিশিকুটম্বের দল। এই চুরিকান্ড নিয়ে সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে গার্ধাং বাজারের ব্যবসায়ীরা জানান, শুক্রবার রাত্রিবেলায় সকল ব্যবসায়ীরা দোকানপাঠ বন্ধ করে যাবার পরে এই চুরিকান্ড সংগঠীত হয়। শনিবার সকালবেলা মন্দির কমিটির সদস্য নেপাল বিশ্বাস প্রাতভ্রমনে বের হয়ে দেখতে পায় মন্দিরের প্রনামী বাক্স গার্ধাং বাজারের মরন দত্তের দোকানের পাশে পরে রয়েছে। পরবর্তী সময় এই বিষয়ে স্থানীয় লোকজন সহ শান্তিরবাজার থানায় জানানো হয়। ঘটনার খবর পেয়ে শান্তিরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে আসে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতি বছর কালী পূজার প্রাক মুহুর্তে এই প্রনামী বাক্স খোলা হয়। যার মধ্যে প্রত্যেক বছর ১০ থেক ১২ হাজার টাকার মতো থাকে। এরইমধ্যে হাতে পূজার কয়েক মাস আগেই চুরি সংগঠীত করলো নিশিকুটম্বের দল। এখন দেখার বিষয় চোরকে আটক করত পুলিশ কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে। এইদিকে তাকিয়ে এলাকাবাসী।
