অটল স্মৃতির নকআউট ফুটবল টুর্নামেন্ট উপভোগ করতে ফটিকরায়তে মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর || “ফটিকরায় অটল স্মৃতির নকআউট ফুটবল টুর্নামেন্ট – ২০২২” এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় মঙ্গলবার। এদিন কুমারঘাটের ফটিকরায় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট উপভোগ করতে সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের যুবসমাজকে ক্রীড়া মুখী করতে আকর্ষণীয় পুরস্কারের সহিত এই টুর্নামেন্টের আয়োজনে এলাকার জনপ্রিয় বিধায়ক সুধাংশু দাসের অগ্রণী ভূমিকা প্রশংসার দাবি রাখে।
এদিন তিনি ম্যাচ শুরুর আগে খেলোয়াড় ও রেফারিদের সাথে পরিচয় বিনিময় করেন। এই ম্যাচে দর্শকদের ব্যপক উপস্থিতি মুখ্যমন্ত্রীলে আনন্দ দিয়েছে বলে তিনি জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*