আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর || কুমারঘাটের ফটিকরায় প্রাথমিক হাসপাতালে নতুন ভবনের দ্বারোদ্ঘাটন করা হয়। মঙ্গলবার মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে নতুন এই ভবনের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে এবং রাজ্যবাসীকে স্বাস্থ্যকর ও সুরক্ষিত রাখতে আমাদের সরকার প্রতিজ্ঞাবদ্ধ। সরকার রাজ্যের মুখ্য হাসপাতাল গুলোতে একদিকে যেমন অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থার সংস্থান করছে, তেমনি প্রান্তিক এলাকা গুলোতেও স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে সচেষ্ট রয়েছে।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি’তেই সম্ভব হচ্ছে নিউরো সার্জারি, ওপেন-হার্ট সার্জারি, বাইপাস সার্জারি, এনজিওপ্লাস্টি সার্জারি, আর্থোস্কোপি সার্জারির মতো জটিল থেকে জটিলতর অপারেশন। যার জন্য আগের তুলনায় কমেছে বহিঃরাজ্যে রোগী স্থানান্তরের সংখ্যা। রোগী ও তাঁদের পরিজনদেরও রাজ্যের চিকিৎসকদের উপর ভরসা রাখতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
আজ ফটিকরায় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মাঠে “ফটিকরায় অটল স্মৃতির নকআউট ফুটবল টুর্নামেন্ট – ২০২২” এর ফাইনাল ম্যাচ উপভোগ করি। যুবসমাজকে ক্রীড়া মুখী করতে আকর্ষণীয় পুরস্কারের সহিত এই টুর্নামেন্টের আয়োজনে এলাকার জনপ্রিয় বিধায়ক শ্রী সুধাংশু দাসের অগ্রণী ভূমিকা প্রশংসার দাবি রাখে। ম্যাচ শুরুর আগে খেলোয়াড় ও রেফারিদের সাথে পরিচয় বিনিময় করি । এই ম্যাচে দর্শকদের ব্যাপক উপস্থিতি আমাকে আনন্দ দিয়েছে ।
