মহাচতুর্থী থেকেই মণ্ডপে মণ্ডপে কার্যত শুরু হয়ে গেছে প্রতিমা দর্শনের পালা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর || উৎসব ক্রমশ এগিয়ে চলেছে মধ্যগণের দিকে। চতূর্থীর দিনই কার্যত জনজোয়ারে ভেসেছে আগরতলা। শহরের সমস্ত ক্লাব বিশাল আকারের পেন্ডেল থেকে শুরু করে শহরের রাস্তায় অত্যাধুনিক বিভিন্ন ডিজাইনের বৈদ্যুতিক আলোর বন্যায় শহরকে ভাসিয়ে দিতে বড় অঙ্কের টাকা খরচ করছেন। আগরতলার বড় বাজেটের পূজো যারা করছে সেই সমস্ত ক্লাবে মহাচতুর্থীর সন্ধ্যায়ই খুলে দেয়া হয়েছে পূজো মন্ডপ। মহাচতুর্থী থেকেই মণ্ডপে মণ্ডপে কার্যত শুরু হয়ে গেছে প্রতিমা দর্শনের পালা।
চতূর্থীর সন্ধ্যায় আগরতলা শহরের বনেদি ক্লাব সংহতি ক্লাবের পূজো মন্ডপের দ্বারোদঘাটন করা হয়। এদিন উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং মহত্ব মহারাজ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*