আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর || আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত ও স্বর্ণপদক বিজয়ী ত্রিপুরার গর্ব বডি বিল্ডার ডঃ বিশাল সিনহাকে সংবর্ধনা প্রদান করা হয়। শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি সুশান্ত চক্রবর্তী, এন এস ইউ আই’র রাজ্য সভাপতি সম্রাট রায় এবং অন্যান্য এন এস ইউ আই নেতা কর্মীরা।
