বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০১ অক্টোবর || অন্যান্য বছরের ন্যায় এই বছরও শান্তিরবাজার মহকুমার বিভিন্নপ্রান্তে লোকজন শারদীয় দূর্গোৎসবের আনন্দে মাতোয়ারা হয়ে মা দূর্গার পুজার আয়োজন করেছেন। দূর্গা পূজার এই কয়েকদিন যাতে করে কোনো প্রকার অপ্রতিকর ঘটনা না ঘটে ও পূজার নিরপত্তার বিভিন্ন দিকগুলি নিয়ে শনিবার শান্তিরবাজার মহকুমার বিভিন্নপ্রান্তে দূর্গাপূজার প্যান্ডেল পরিদর্শন করলেন শান্তিরবাজার মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য ও ডি সি এম প্রীতম সরকার। পূজো প্যান্ডেল পরিদর্শন শেষে জেলাশাসক সাজু ওয়াহিদ এ সহ শান্তিরবাজার মহকুমার লাসি ক্যাম্প এলাকা ও বীরচন্দ্র পশু ফার্ম এলাকা পরিদর্শন করেন। অবশেষে শান্তিরবাজার শহরের উন্নয়নমূলক কর্মসূচীর মধ্যে থানায় সি সি ক্যামেরা, বাজারে ডিজিটাল ডিসপ্লে বোর্ড ও পৌর পরিষদ নির্মিত ভেন্ডিং জোন পরিদর্শন করেন। শান্তিরবাজার মহকুমা শাসকের উদ্দ্যোগে পৌর পরিষদের অর্থ ব্যয় করে শান্তিরবাজার অপরাধ দমনে ও দূর্ঘটনা এরাতে সি সি ক্যামেরা বসানো হয়েছে। মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য ও ডি সি এম প্রীতম সরকারের অক্লান্ত প্রচেষ্টায় শান্তিরবাজার শহরের উন্নয়নে বিভিন্ন কাজ করা হয়েছে। এই কাজগুলি পরিদর্শন করে জেলাশাসক সাজু ওয়াহিদ এ আপ্লুত। এই কর্মসূচী সম্পর্কে শান্তিরবাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য জানান, পূজোয় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আরক্ষা প্রসাশনের পাশাপাশি মহকুমা শাসকের পক্ষ থেকে সিভিল ডিফেন্সের সদস্যদের প্রত্যেকটি পূজো প্যান্ডেলে নিয়োগ করা হয়েছে। পূজোর কয়েকদিন যাতে করে শান্তিপূর্ণ ভাবে কাটে তারই প্রচেষ্টা চালাচ্ছে মহকুমা প্রসাশন।
