চৈত্র মেলা পরিদর্শন করলেন মেয়র ও ডেপুটি মেয়র, ব্যবসায়ীদের মধ্যে লাড্ডু ও জল বিতরণ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ এপ্রিল || গত ৪ঠা এপ্রিল থেকে শুরু হয়েছে চৈত্র মেলা। রাজধানীর শকুন্তলা রোড ও ওরিয়েন্ট চৌমুহনী রাস্তার দুই পাশে চলছে চৈত্র মেলা৷ চলবে আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত। এবছর আগরতলা পুর নিগম থেকে ব্যবসায়ীদের বিনামূল্যে ব্যবসা করার সুযোগ করে দেওয়া হয়েছে৷ রবিবার চৈত্র মেলার ষষ্ঠ দিনে রাজধানীর শকুন্তলা রোডে চৈত্র মেলা পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার৷ এদিন উনার সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, মেয়র ইন কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, ৮নং টাউন বড়দোয়ালি মণ্ডলের সভাপতি সঞ্জয় সাহা সহ অন্যরা৷ পরিদর্শন কালে তারা ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন৷ এদিন ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে লাড্ডু ও জল বিতরণ করেন মেয়র৷

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*