বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১০ এপ্রিল || রাজ্যে রক্তের সংকট মেটাতে রাজ্যের মুখ্যমন্ত্রী সকলকে রক্তদানে এগিয়ে আসার জন্য বিশেষ ভাবে আহব্বান জানান। মুখ্যমন্ত্রীর ডাকে সারা দিয়ে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নাওয়াতিয়ার উপস্থিতিতে বাইখোড়া বাজারে ভারতীয় মজদুর সংঘের উদ্দ্যোগে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরের পূর্বে ভারতীর মজদুর সংঘের উদ্দ্যোগে সকলের জনপ্রীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়াকে সংবর্ধনা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, জোলাইবাড়ী বিজেপি’র মন্ডল সভাপতি অজয় রিয়াং, জোলাইবাড়ী বিজেপি’র যুব মোর্চার মন্ডল সভাপতি কেশব চৌঁধুরী, ভারতীয় মজদুর সংঘের দক্ষিন জেলার সভাপতি মানিক লাল পাল, ভারতীয় মজদুর সংঘের রাজ্য সদস্য শ্যামল দত্ত, বিশিষ্ট সমাজসেবক রতন বৈদ্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় মজদুর সংঘের উদ্দ্যোগে মন্ত্রীর নিকট একটি আবেদন করা হয়। উনারা জানান, বাইখোড়া বাজারে স্টেন্ড নির্মানের জন্য জায়গা ক্রয় করার পরের দীর্ঘ অনেক বছর কোনো এক অজ্ঞাত কারনে এই জায়গায় স্টেন্ড নির্মান করা হয়নি। তাই সকলে চাইছে এই জায়গায় স্টেন্ড নির্মানে যেন সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়।
অপরদিকে রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সকলকে রক্তদানে এগিয়ে আসার জন্য বিশেষ আহব্বান জানান। তিনি জানান, রক্তের কোনো প্রকারের জাত পাত হয়না। রক্তদান মহৎ দান। মন্ত্রী উনার বক্তব্যের মাধ্যমে সকলে একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিশেষ আহব্বান জানান। তিনি জানান, জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে কাজ করে যাবেন। এই রক্তদান শিবিরে মন্ত্রীর ডাকে সারা দিয়ে রক্তদানে এগিয়ে আসলো উপজাতি সম্প্রদায়ের যুবক। বিগতদিনে শান্তিরবাজারে একটি রক্তদান শিবিরে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া উপজাতি সম্প্রদায়ের লোকজনদের রক্তদানে এগিয়ে আসার বিশেষ আহব্বান জানান। তিনি জানান, উপজাতি সম্প্রদায়ের লোকজনেরা রক্তদানে ভয় পায়। কিন্তু মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়ার ডাকে সারা দিয়ে উপজাতি সম্প্রদায়ের লোকজনেরাও রক্তদানে এগিয়ে আসছে।
রক্তদান শিবির শেষে ভারতীয় মজদুর সংঘের আবেদনে সারা দিয়ে বাইখোড়া বাজারে মোটর স্টেন্ডের জায়গা পরিদর্শন করলেন মন্ত্রী। পরবর্তী সময় তিনি বাইখোড়া বাজারের বিভিন্ন জায়গা পরিদর্শন করলেন। বাজার পরিদর্শন শেষে বাইখোড়ায় কিডনি রোগে আক্রান্ত এক অসহায় পরিবারের লোকজনের সঙ্গে দেখা করলেন এবং অসহায় পরিবারের পাশে দাঁডানোর পতিশ্রুতি প্রদান করেন। সেখান থেকে মন্ত্রী বাইখোড়া ষ্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক ও বাইখোড়া ফেক্স সারপ্রাইজ ভিজিট করেন। মূল লক্ষ্য একটাই যাতে করে লোকজনেরা সঠিকভাবে পরিষেবা পেতে পারে। সরকারি কর্মচারীরা সঠিকভাবে কাজ করছেন কিনা তা পরিদর্শন করেন। মন্ত্রীর এইধরনের সারপ্রাইজ ভিজিটে খুবই খুশি বাইখোড়ার লোকজনেরা। এই পরিদর্শনে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন জোলাইবাড়ী বিজেপি’র মন্ডল সভাপতি অজয় রিয়াং, যুব মোর্চার মন্ডল সভাপতি কেশব চৌঁধুরী সহ অন্যান্যরা।
