আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ এপ্রিল || বিজেপি’র ৪৪’তম প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে সপ্তাহ ব্যাপী কর্মসূচী হাতে নেওয়া হয়েছে৷ চলছে বিজেপি’র সেবা সপ্তাহ। তারই অঙ্গ হিসেবে শনিবার প্রতিটি মন্ডল সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে করা হয় রক্তদান শিবির৷ রবিবার কিষাণ মোর্চার সদর জেলা কমিটির উদ্যোগে মহারাজগঞ্জ বাজারের সব্জি মার্কেটে স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করা হয়৷ পাশাপাশি এদিন বিভিন্ন হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়৷ এদিনের স্বচ্ছ ভারত অভিযানে উপস্থিত ছিলেন কিষাণ মোর্চার প্রদেশ সভাপতি জহর সাহা, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, ৮-টাউন বড়দোয়ালী মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ অন্যান্যরা৷
