আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ জুলাই || জাতীয়তাবাদের মশালধারক, দক্ষ সংগঠক তথা ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী ১৯০১ সালের ৬ই জুলাই জন্মগ্রহণ করেছিলেন। উনার পিতার নাম ছিল আশুতোষ মুখার্জি। তিনি ছিলেন একজন ব্যারিস্টার। শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, ব্যারিস্টার এবং শিক্ষাবিদ।
বৃহস্পতিবার শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৩’তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করে বিজেপি রাজ্য কমিটি। এদিন ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করে উপস্থিত সকলেই। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়, মন্ত্রী সুধাংশু দাস, বিজেপি রাজ্য সহ-সভাপতি অশোক সিনহা, প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা।
