বিধানসভার বাজেট অধিবেশনে ওয়েলে নেমে বিক্ষোভ বিরোধীদের, অধিবেশন থেকে বহিষ্কার ৫ বিধায়ক

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ জুলাই || শুক্রবার থেকে শুরু হয় রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। এদিন অধিবেশনের শুরুতেই অর্থমন্ত্রী প্রনোজিৎ সিংহ রায় বাজেট পেশ করা চলাকালীন বিরোধী দল তিপ্রা মথা শাসকদলের বিধায়ক যাদব লাল নাথ ইস্যুতে ওয়েলে নেমে বিক্ষোভ দেখায়। ওয়েলে নেমে বিক্ষোভ দেখায় বাম ও কংগ্রেস বিধায়করাও। বেশ কিছু বিরোধী দলের বিধায়ক টেবিলের উপর উঠে বিক্ষোভ দেখায়। এরপরই ৫ জন বিধায়ক রঞ্জিত দেববর্মা, নন্দিতা রিয়াং, বৃষকেতু দেববর্মা, সুদীপ রায় বর্মণ ও নয়ন সরকারকে শুক্রবার সারাদিনের জন্য বিধানসভার অধিবেশন থেকে বহিষ্কারের ঘোষণা দিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*