স্বাধীনতা দিবসে সিপিআই(এম) সদর দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ আগস্ট || মেলারমাঠস্থিত সিপিআই(এম) রাজ্য সদর দপ্তরে মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার ৭৭’তম বর্ষ উদযাপন করা হয়। এদিন সকালে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, সিপিআই(এম)’র দলীয় পতাকা উত্তোলন করেন সম্পাদক মন্ডলীর সদস্য নারায়ণ কর। এদিন বক্তব্য রাখতে গিয়ে সিপিআই(এম) রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী বলেন, ভারতবর্ষের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ বিপন্ন। যারা স্বাধীনতাকে বিপন্ন করছে সংবিধানকে অস্বীকার করছে তারা কোনো না কোনোভাবে ক্ষমতার কেন্দ্রে।

সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির উদ্যোগে মঙ্গলবার স্বাধীনতার দিবস উপলক্ষে সারা ভারত কৃষক সভার রাজ্য দপ্তরে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*