বাংলাদেশের গঙ্গাসাগর থেকে ভারত-বাংলার জিরো পয়েন্টে নিশ্চিন্তপুর রেল স্টেশন পর্যন্ত পরীক্ষামূলক রেল চলাচল

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর || আগরতলা-আখাউড়া রেল যোগাযোগ স্থাপনে বৃহস্পতিবার বাংলাদেশের গঙ্গাসাগর রেল স্টেশন থেকে ইন্দো-বাংলার জিরো পয়েন্ট পর্যন্ত ট্রায়াল রান করেছে ট্রেন। এদিন এই ট্রেনে দাঁড়িয়ে পরীক্ষামূলক ভাবে বাংলাদেশ এবং ভারতের রেল লাইন নির্মাণকারী সংস্থার কর্মকর্তারা এসেছেন। এদিন দুপুর ১২টা ৯ মিনিট নাগাদ তিনটি ওয়াগন নিয়ে ট্রেনের ইঞ্জিন বাংলাদেশের গঙ্গাসাগর রেল স্টেশন থেকে ইন্দো-বাংলার জিরো পয়েন্টে নিশ্চিন্তপুর রেল স্টেশনে পৌছেছে। ওই ট্রেনের লোকো মাস্টার ছিলেন সাজু কুমার দাস এবং সহকারী লোকো মাস্টার ছিলেন বেলায়েদ হুসেন জাহিদ।
আগরতলা-আখাউড়া রেল সংযোগ স্থাপন হলে খুবই অল্প সময়ে ত্রিপুরার মানুষ কলকাতায় যেতে পারবেন। তাছাড়া, খুবই কম সময়ে ট্রেনে পণ্য আমদানি সম্ভব হবে বলাই বাহুল্য।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*