আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর || “বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে বিদ্যা ব্যবসা করা হচ্ছে কেন বিজেপি সরকার জবাব চাই জবাব দাও” – এই স্লোগানকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং এন এস ইউ আই’র পক্ষ থেকে শুক্রবার শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এদিন এক ছাত্রনেতার অভিযোগ করে বলেন, রাজ্যের অন্য সরকারী বিদ্যালয় গুলির তুলনায় বিদ্যা জ্যোতি প্রকল্পের অন্তর্গত বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের অত্যধিক হারে বিভিন্ন ফি ধার্য্য করা হচ্ছে। যা কোনোভাবেই কাম্য নয়।
