আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর || রবিবার আগরতলা পুর নিগমের উদ্যোগে আই এস এল ২.০ এর অঙ্গ হিসাবে যুব স্বেচ্ছাসেবকদের স্বচ্ছতা সচেতনতা র্যালীর আনুষ্ঠানিক সূচনা করেন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। রবিবার এই র্যালীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ সকল পুর কর্পোরেটররা। এদিন র্যালীটি উমাকান্ত স্কুল থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে গিয়ে শেষ হয়।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ১৭ই সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর পর্যন্ত বিভিন্ন স্বচ্ছতা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসেবে রবিবার এই সচেতনতা র্যালীটি অনুষ্ঠিত হয় বলে জানান মন্ত্রী প্রণজিত সিংহ রায়।
