আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর || বাজারে হুঁ হুঁ করে বাড়ছে পেঁয়াজের দাম। অভিযোগ, পাইকারি অসাধু ব্যবসায়ীরা মনগড়া বৃদ্ধি করেই চলেছে পেঁয়াজের মূল্য। সোমবার বাজারের খুচরো ব্যবসায়ীরা জানান, আড়তদারদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে পেঁয়াজ, তাই বিক্রিও করতে হচ্ছে বেশি দামে। তারা জানান, ৫৪ থেকে ৫৫ টাকা দরে পেঁয়াজ কিনে তারা ৬০ টাকা প্রতি কেজি দরে বিক্রি করছে। নতুন পেঁয়াজ ৬৫ টাকা দরে কিনে বিক্রি করতে হচ্ছে ৭০ টাকা করে। মূল্য আরো বৃদ্ধির আশঙ্কা রয়েছে বলে জানায় খুচরো পেঁয়াজ বিক্রেতারা।
তবে পেঁয়াজের এই মূল্য বৃদ্ধি হওয়ায় নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। পেঁয়াজের মূল্য বৃদ্ধি নিয়ে কোনপ্রকার ব্যবস্থা নিচ্ছে না খাদ্য দপ্তর বলে অভিযোগ সাধারণ মানুষের।
