আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জুন || ২২শে জুন, শনিবার শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব। রাজ্যেও ঘটা করে জগন্নাথ দেবের স্নানযাত্রা পালন করা হয়। এদিন রাজধানীর পূর্বাশার মাঠে আগরতলা ইস্কন মন্দিরে, আগরতলা জগন্নাথ জিউ মন্দিরে এবং আশ্রম চৌমূহনীস্থিত ইস্কন পরিচালিত হরেকৃষ্ণ মন্দিরে জগন্নাথ দেবের স্নানযাত্রা পালন করা হয়।
এদিন রাজধানীর পূর্বাশার মাঠে আগরতলা ইস্কন মন্দির আয়োজিত জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডাঃ দিলীপ দাস, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা।
অন্যদিকে এদিন আগরতলা জগন্নাথ জিউ মন্দিরে জগন্নাথ দেবের স্নানযাত্রা পালন করা হয়। সেখানেও ভক্তদের উপচে পড়া ভিড় ছিল লক্ষ্যনীয়। জানা যায়, স্নানযাত্রার ১৫ দিন পরেই অনুষ্ঠিত হবে জগন্নাথের রথযাত্রা।
