বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৫ জুলাই || বাড়ির ছাঁদ থেকে উদ্ধার এক টিএসআর জোওয়ানের মৃতদেহ। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার রাত্রিবেলায় শান্তিরবাজার মহকুমার মাষ্টার পাড়া এলাকায় নিজ বাড়ীর ছাঁদ থেকে অমল দেবনাথ (৪০) নামে এক টিএসআর জোওয়ানের মৃতদেহ উদ্ধার করা হয়। জানা যায়, অমল দেবনাথ টিএসআর ৭নং ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন। সাব্রুম মহকুমার সোনাই এলাকায় উনার বাড়ি ছিলো। বর্তমান সময়ে শান্তিরবাজার মাষ্টার পাড়ায় নতুন বাড়ি করেছে।
বুধবার রাত্রিবেলায় পাড়ার এক ছেলের সাথে বাড়ির ছাঁদে যায়। পরবর্তী সময় ছাঁদ থেকে অমল দেবনাথের মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অমল দেবনাথের মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন অমল দেবনাথের মৃত্যুর পিছনে উনার সঙ্গে থাকা যুবক সৌরভ দেবনাথকে সন্দেহ করছে।
বৃহস্পতিবার শান্তিরবাজার জেলা হাসপাতালে মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসবে মৃত্যুর আসল রহস্যা। মৃত্যুর রহস্য উন্মোচনে তদন্তে নেমেছে শান্তিরবাজার থানার পুলিশ।
