আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই || বাংলাদেশে অশান্তির জেরে রাজ্যের সীমান্ত সিল করে দিতে বলেছিল রাজ্য প্রশাসন। কড়া নিরাপত্তার কথা বললেও বেআইনি অনুপ্রবেশ থামছে না। আগরতলা রেল স্টেশনে চার বাংলাদেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার আগরতলা রেল থানার ওসি তাপস দাস জানান, বেআইনিভাবে অনুপ্রবেশের অভিযোগে চারজন বাংলাদেশীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশের মামলা নেওয়া হয়েছে। পুলিশ জানায়, ধৃতরা হল মহম্মদ শাহিদুল ইসলাম, আকবর আলি, মহম্মদ মণিমূল ইসলাম এবং আক্রাম হক। তাদের বিরুদ্ধে মামলা নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।
