সাফাই মিত্র সুরক্ষা শিবিরে সাফাই মিত্রদের সুরক্ষা কিট প্রদান করলেন মেয়র

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই || সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন দ্বারা আয়োজিত সাফাই মিত্র সুরক্ষা শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এদিন আগরতলা টাউন হলে প্রদীপ প্রজ্জোলন করে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। এদিন তিনি সাফাই মিত্রদের সুরক্ষা কিট প্রদান করেন। পাশাপাশি এই অনুষ্ঠানে সাফাই মিএদের জন্য স্বাস্থ্য শিবির ও স্বাস্থ্য বীমার ব্যবস্থা করা হয়।
এই দিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কমিশনার শৈলেশ কুমার যাদব, নগর উন্নয়ন দপ্তরের অধিকারিক রজত পন্থ সহ অন্যানরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*