লেইক চৌমুহনী বাজারকে নতুন রূপে সাজিয়ে তোলার লক্ষ্যে বাজার পরিদর্শনে মেয়র

আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই || রাজধানী আগরতলা লেইক চৌমুহনী বাজার পরিদর্শনে গেলেন বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন পরিদর্শনকালে মেয়রের সাথে উপস্থিত ছিলেন মিউনিসিপ্যাল কমিশনার শৈলেশ কুমার যাদব, ১৯নং পুর ওয়ার্ডের কর্পোরেটর ভাশ্বতী দেববর্মা, দপ্তরের অন্যান্য আধিকারিকগণ এবং প্রশাসনের আধিকারিকগণ প্রমুখ।
দীর্ঘদিন ধরে রাজধানীর লেইক চৌমুহনী বাজারে অবৈধভাবে দোকানদারী করে চলেছেন ও বেআইনিভাবে চলাচলের রাস্তা দখল করে দোকান নির্মাণ করে ব্যবসা চালিয়ে যাচ্ছে কিছু ব্যবসায়ী।এই বাজারের আশেপাশের জায়গাগুলো নোংরা কারখানায় পরিনত হয়ে আছে এলাকার মানুষের অভিযোগ করেন। এই অভিযোগ পেয়ে এদিন বাজার পরিদর্শনে যান মেয়র। এদিন পরিদর্শনকালে অবৈধ ও বেআইনি দখলদারদের ৩ দিনের মধ্যে উচ্ছেদ করতে প্রশাসনকে নির্দেশ প্রদান করেন মেয়র।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*