সরকারী শিক্ষা বাঁচাতে তীব্র আন্দোলন গড়ে তুলার দাবীতে শহরে বিক্ষোব কর্মসূচী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই || এস এফ আই এবং টি এস ইউ’র পক্ষ থেকে সরকারী শিক্ষা বাঁচাতে তীব্র আন্দোলন গড়ে তুলার দাবিতে এক বিক্ষোব কর্মসূচীর আয়োজন করা হয়। বুধবার বামপন্থী ছাত্র সংগঠন এস এফ আই এবং টি এস ইউ’র আন্দোলনে দাবী গুলো হল,
১. সরকারী স্কুল বন্ধ করা যাবে না।
২. শিক্ষাক্ষেত্রে বৈষম্যমূলক ও ব্যর্থ বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করতে হবে।
৩. স্কুল কলেজে শিক্ষক সংকট দূর করতে হবে।
৪. সরকারী ও বেসরকারী উভয় ক্ষেত্রেই পড়াশোনার খরচ কমাতে হবে।
৫. নিয়মিত স্টাইপেন্ড প্রদান করতে হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*