আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ আগস্ট || পশ্চিম ত্রিপুরা জেলা আইনসেবা কতৃপক্ষের উদ্যোগে মাখুমাই স্কুলে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। বুধবার আয়োজিত সচেতনতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনজীবী ভবতোষ দেবনাথ, স্কুলের প্রধান শিক্ষিকা চম্পা সরকার দাস এবং আধা আইনী সেচ্ছাসেবক রাজীব কুমার পাল প্রমুখ। পাশাপাশি এই সচেতনতা মূলক আলোচনা সভায় স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
এদিন আইনজীবী ভবতোষ দেবনাথ, শিশুদের আইনি সহায়তা এবং শিশু সুরক্ষা প্রকল্প-২০১৫ নিয়ে আলোচনা করেন। আধা আইনী সেচ্ছাসেবক রাজীব কুমার পাল ছাত্র-ছাত্রীদেরকে Student Sponsorship Scheme নিয়ে বিশদে আলোচনা করেন এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কিভাবে এই স্কীমের আওতায় আনা যায় সে সম্পর্কে আলোচনা করেন। স্কুলের প্রধান শিক্ষিকা চম্পা সরকার দাস এধরনের আলোচনা সভার আয়োজন করার জন্য পশ্চিম ত্রিপুরা জেলা আইন সেবা কতৃপক্ষকে এবং পিএলভি রাজীব কুমার পালকে ধন্যবাদ জানান।
