আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ আগস্ট || আসন্ন শারদীয়া দূর্গা পূজোকে সামনে রেখে ‘এইবারের ভাবনা সবুজ বাঁচো’ এই থিমে এগুছে রাজধানীর ছাত্র বন্ধু ক্লাব। শুক্রবার ছাত্র বন্ধু ক্লাবে খুটি পূজোর মধ্য দিয়ে শুভ সূচনা হয় প্যান্ডেল তৈরীর কাজ। প্রায় ৪০ লক্ষ টাকার বাজেটে এই পুজোর আয়োজন হতে চলেছে বলে জানান ছাত্র বন্ধু ক্লাবের পূজো কমিটির সভাপতি বিশ্বজিৎ সাহা।
