প্রদ্যোৎ কিশোরের সাথে অভব্য আচরণের অভিযোগ, গোমতী জেলাশাসকের অপসারণের দাবি ওয়াইটিএফ’র

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ মে || তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেব বর্মণের সাথে অভব্য আচরণ করেছেন গোমতী জেলার জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা। এই অভিযোগ এনে সোমবার এক সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার নিকট গোমতী জেলার জেলাশাসকের অপসারণের দাবি জানায় তিপ্রা মথার উপজাতি সংগঠন ওয়াইটিএফ।
এদিন আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিপ্রা মথার উপজাতি সংগঠন ওয়াইটিএফ’র এক যুব নেতা বলেন, গোমতী জেলার জেলাশাসকের অপসারণ না করা হলে অথবা ক্ষমা না চাইলে আগামী চারদিন পর গোমতী জেলার প্রতিটি সরকারি দপ্তরে তালা লাগিয়ে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন সংগঠনের নেতৃত্বরা।
তিনি বলেন, রবিবার গোমতী জেলার জেলাশাসক তড়িৎ কান্তি চাকমার সঙ্গে প্রদ্যোত কিশোর দেব বর্মণ এবং এডিসির সিইএম তাঁর সরকারি বাসভবনে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু জেলাশাসক তাঁদের সাথে দেখা করেন নি। জেলাশাসক ন্যূনতম সৌজন্যতাও দেখায়নি বলে অভিযোগ।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তিপরা মথা যুব সংগঠন ওয়াইটিএফ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*