গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়ি থেকে প্রচুর শুকনো গাঁজা, ওয়াকিটকি সহ বাইক বাজেয়াপ্ত করে পুলিশ

আপডেট প্রতিনিধি, সাব্রুম, ২৭ মে || গোপন খবরের ভিত্তিতে বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে সোমবার রাতে সাব্রুমের দক্ষিণ শ্রীনগরের শিববাড়ি এলাকার ছায়ারাণী ভৌমিকের বাড়ি থেকে ২ কার্টুন ওরিশ সিগারেট, ৬ কেজি শুকনো গাঁজা, ২টি চার্জার সহ চারটি ওয়াকিটকি ও একটি পালসার মোটর সাইকেল বাজেয়াপ্ত করা হয় বলে জানান শ্রীনগর আউট পোস্টের ওসি সুজিত রায়। এদিন অভিযানে বিএসএফের ১২১ বাহিনীর এসিস্ট্যান্ট কমাডান্ট কেপি সিং সহ বিএসএফ ও পুলিশ কনস্টেবলরা অংশ নেন বলেও জানান তিনি।
পুলিশ আরও জানায়, বাড়ির মালিক ছায়ারাণী ভৌমিক বাড়িতে থাকেন না। তার মেয়ের ঘরের নাতি দেবজিৎ দে বাড়িতে থাকেন। বর্তমানে দেবজিৎ পলাতক। পুলিশ এই বিষয়ে একটি মামলা হাতে নিয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*