ফের নিয়োগের দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ এসটিজিটি পরীক্ষার চাকুরী প্রত্যাশী যুবক যুবতীদের

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ মে || অতিসত্বর নিয়োগের দাবিতে রাজ্যের শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখায় এসটিজিটি পরীক্ষার চাকুরী প্রত্যাশী যুবক যুবতীরা। মঙ্গলবার নিয়োগ সংক্রান্ত বিষয়টি গুরত্ব সহকারে দেখার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী নিকট আবেদন জানিয়েছেন পরীক্ষার্থীরা।
এসটিজিটি পরীক্ষার চাকুরী প্রত্যাশী যুবক যুবতীদের অভিযোগ, ২০২২ সালে এসটিজিটি পরীক্ষায় হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত ফলাফল প্রকাশ করছে না এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে না টিআরবিটি। আরও অভিযোগ, এসটিজিটির পরীক্ষার্থীর মধ্য কিছু সংখ্যক পরীক্ষার্থীর বয়স উত্তীর্ণ হয়ে যাবে। তাই অতিসত্বর ফলপ্রকাশ এবং নিয়োগের দাবীতে টিআরবিটি’র অধিকর্তা ডঃ প্রত্যুষ রঞ্জন দেবের নিকট ডেপুটেশন প্রদান করেন এসটিজিটি পরীক্ষার চাকুরী প্রত্যাশী যুবক যুবতীরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*