বিশ্বশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৭ মে || শান্তিরবাজার বিদ্যুৎ দপ্তরের অফিসের বেহাল অবস্থা। বিদ্যুতের বিল দেওয়া থেকে সংযোগের নানান বিষয়ে মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে লোকজনেরা ছুটে আসে দপ্তরের মহকুমার কার্যালয়ে। দপ্তরের আধিকারিক ছারা এই সকল সমস্যা সমাধান করা অসম্ভব। তাই সকলে নিজেদের কাজ ছেরে দিয়ে বিদ্যুৎ সক্রান্ত সমস্যা সমাধানের জন্য অফিসে ছুটে আসে। কিন্তু দেখা যায় অফিস শুরুর সময় অতিক্রান্ত হবার ১ ঘন্টা পরেও দপ্তরের আধিকারিকদের কোনোপ্রকার খোঁজ খবর নেই। মঙ্গলবার শান্তিরবাজার বিদ্যুৎ দপ্তরের অফিসে এমনটাই চিত্র লক্ষ্য করা যায়।
বেলা ১১টা ৩০ মিনিট নাগাদ পর্যন্ত অফিসারবাবুদের অফিস কক্ষ ফাঁকা লক্ষ্য করা যায়। অফিস কক্ষে ফাঁকা চেয়ারে চলছে পাঁখা। এতে করে দপ্তরের আধিকারিকরা নিজেরাই বিদ্যুতের অপচয় করে যাচ্ছে। অপরদিকে মহকুমার বিভিন্নপ্রান্ত থেকে আগত বিদ্যুৎ গ্রাহকরা আধিকারিকদের না পেয়ে নিরাশ হয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে দেখা যায়।
বিদ্যুৎ গ্রাহকরা দপ্তরের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ এনে জানান, দপ্তরের সমস্ত প্রকারের অর্থ মিটিয়ে দেওয়া সত্বেও বাঁকা পথে অর্থ উপার্জনের জন্য গ্রাহকদের কাছ থেকে টাকা চেয়ে থাকে কর্মীরা। গ্রাহকরা দপ্তরের কর্মীদের আবদার না মেটাতে পারলে গ্রাহকদের সঠিকভাবে পরিষেবা প্রদান করা হয় না। চা খাঁওয়ার নামে এই অর্থ আদায় করে দপ্তরের কর্মীরা এমনটাই অভিযোগ। এখন জনগণের দেখার বিষয় দপ্তরের কর্মীদের এইভাবে বিলম্ব করে আসার বিষয়ে ও লোকজনের কাছ থেকে চা খাওয়ার নামে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে।
