কৃষি দপ্তরের উদ্দ্যোগে বিকশিত কৃষি সংকল্প অভিযান দক্ষিণ ত্রিপুরায়

বিশ্বশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩০ মে || কৃষকদের উন্নয়নের স্বার্থে ও কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে জোলাইবাড়ী কৃষি দপ্তরের তত্বাবধায়ক শ্রীদাম দাস। জোলাইবাড়ী কৃষি দপ্তরের অধীনে সকল কৃষকদের সার্বিক সহযোগীতার হাত বারিয়ে দিচ্ছে জোলাইবাড়ী কৃষি দপ্তরের তত্বাবধায়ক শ্রীদাম দাস। এরইমধ্যে বৃহস্পতিবার দেবদারু কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় জেলা ভিত্তিক বিকশিত কৃষি সংকল্প অভিযান। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি কৃষকদের কাছে পৌঁছে দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমগ্র দক্ষিন জেলায় কৃষি কাজে এগিয়ে রয়েছে জোলাইবাড়ী বিধানসভার কৃষকরা। তাই জেলা ভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয় জোলাইবাড়ীতে।
এদিনের অনুষ্ঠান শুরুর পূর্বে কৃষকদের জন্য দেওয়া কৃষি রথ চালালেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। পরবর্তী সময় মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের শুভসূচনা করলেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। কৃষি দপ্তরের উদ্দ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উদ্ভোধকের পাশাপাশি উপস্থিত ছিলেন জোলাইবাড়ী কৃষি দপ্তরের তত্বাবধায়ক শ্রীদাম দাস, কৃষি দপ্তরের জেলার আধিকারিক সুমিত কুমার সাহা, দক্ষিন জেলার জেলাপরিষদের সদস্য শম্ভু মানিক, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, বি এস সির চেয়ারম্যান অশোক মগ, ভাইস চেয়ারম্যান জিতিরাম ত্রিপুরা, বিশিষ্ট সমাজসেবী দীপায়ন চৌঁধুরী, বিশিষ্ট সমাজসেবী সুজিত দত্ত সহ অন্যান্যরা।
এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা এই ধরনের অনুষ্ঠানের কেন আয়োজন করা হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
মন্ত্রী উনার বক্তব্য রাখতে গিয়ে জানান, বিগতদিনে কৃষকদের আন্দোলনের কাজে ব্যবহার করা হতো। বর্তমান রাজ্য সরকার কৃষকদের উন্নয়ন স্বার্থে কাজ করে যাচ্ছে। কৃষকরা কোনোপ্রকার আন্দোলন ছারা সকল প্রকারের সহযোগীতা পেয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য শেষে অভিজ্ঞ সায়েন্টিস্ট দিয়ে কৃষিকাজের মানউন্নয়নে কৃষকদের প্রশিক্ষন প্রদান করা হয়। জোলাইবাড়ী কৃষি দপ্তেরর উদ্দ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে কৃষকদের উপস্থিতির হার ছিলো লক্ষ্যনিয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*